গরু চোর সন্দেহে গণধোলাই
দি নিউজ লায়ন ; শহরের বুক থেকে গরু চোর সন্দেহে, গণধোলাই জনতার। বসিরহাট মহকুমার বসিরহাট থানার কাচারিপাড়ার পায়েল মোড়ের ঘটনা। রবিবার সকালে কাছারিপাড়া মোড়ের একটি বাড়িতে এক যুবক গোয়াল ঘরে ঢুকে একটি গরু খুলে নিয়ে পালাচ্ছিল।
সেই সময় দেখতে পায় আশেপাশের লোকজন, গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় চোর চোর বলে চিত্কার করতেই জড়ো হয়ে যায় এলাকার মানুষজন। তারপর চলে গণধোলাই। জানা গেছে ছেলেটির বাড়ি বসিরহাট কলেজ পাড়ায় চাঁপাপুকুর রোডে, ওই যুবক বলে আমি লরিতে খালাসির কাজ করি আমার এক বন্ধু গরুটি নিয়ে এইখানে দাঁড়িয়ে থাকতে বলেছিল। আমি এ ব্যাপারে কিছু জানি না।
ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে ধৃত সোহাগ গাজীকে উদ্ধার করে বসিরহাট থানায় নিয়ে গেছে। ওই যুবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত আছে কিনা।এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

Post a Comment